ঢাকা | বঙ্গাব্দ

খতিয়ান ও মৌজা ম্যাপের নতুন ফি কত, জানাল ভূমি মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
খতিয়ান ও মৌজা ম্যাপের নতুন ফি কত, জানাল ভূমি মন্ত্রণালয় ছবি : সংগৃহীত।

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি পুনর্নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়–এর সিনিয়র সচিব এ এস এম সালেহর সই করা এক পরিপত্রে এই নতুন ফি কার্যকর করার নির্দেশ দেয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যেই সেবামূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে।
 
নতুন ফি-র হার

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে কোনো ধরনের খতিয়ানের (পর্চা) সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য গ্রাহককে মোট ১২০ টাকা ব্যয় করতে হবে। এর মধ্যে সরকারি ফি ১০০ টাকা এবং সেবা ফি ২০ টাকা।

অন্যদিকে, মৌজা ম্যাপের ফি-তেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যে কোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি দিতে হবে।

পরিপত্রে স্পষ্ট করা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং সংশ্লিষ্ট সব ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এনালগ বা নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

thebgbd.com/NA