ঢাকা | বঙ্গাব্দ

‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না ভ্যাটিকান

বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প তার ‘শান্তি বোর্ড’ চালু করার পর থেকে কমপক্ষে ১৯টি দেশ এর প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না ভ্যাটিকান পোপ লিও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ড-এ অংশগ্রহণ করবে না ভ্যাটিকান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি বোর্ড-এর চেয়ারম্যান। এই বোর্ডটি প্রাথমিকভাবে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধের পর গাজা যুদ্ধবিরতি এবং ভূখণ্ডের পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এর উদ্দেশ্য পরিবর্তিত হয়ে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংঘাত সমাধানের দিকে বিস্তৃত হয়েছে, যার ফলে আশঙ্কা করা হচ্ছে যে এটিকে মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চান।


সমালোচকরা আশঙ্কা করছেন, এটি জাতিসংঘের পরিবর্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একক বিশ্বব্যবস্থা বা প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারে। কার্ডিনাল পিয়েত্রো পারোলিন বলেছেন, জাতিসংঘ বিশ্বের শীর্ষ সংকটগুলো সমাধান করে থাকে। তিনি বলেন, ‘আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সমাধান করা উচিত। আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘই এই সংকট পরিস্থিতি পরিচালনা করে’ এটি এমন একটি বিষয় যার ওপর আমরা জোর দিয়েছি।’


জানুয়ারিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প তার ‘শান্তি বোর্ড’ চালু করার পর থেকে কমপক্ষে ১৯টি দেশ এর প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষর করেছে। স্থায়ী সদস্যপদ লাভের জন্য দেশগুলোকে ১ বিলিয়ন ডলার দিতে বলা হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ সমালোচনার মুখে পড়েছে।


সূত্র: এএফপি


এসজেড