ঢাকা | বঙ্গাব্দ

আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে দেশ গড়তে চাই: জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে দেশ গড়তে চাই: জামায়াত আমির ছবি : সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে দেশ গড়তে চাই। শুক্রবার (৬ জানুয়ারি) ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 


জামায়াত আমির বলেন, আল্লাহতাআলা মানব জাতিকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং একটা বড় নিয়ামত দিয়েছেন সেটি হলো বিবেক। ভালো মন্দ বোঝার যোগ্যতা। 


তিনি বলেন, আর এটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর এবং কিতাব পাঠিয়েছেন। আমরা সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে দেশ গড়তে চাই। আল্লাহর বিধান কারও ওপর জুলুম কখনো করতে পারে না, জুলুম করার প্রশ্নই ওঠে না।



thebgbd.com/NA