বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আজ শনিবার বেলা ১টার দিকে বগুড়ার শাহজাহানপুরে পথসভায় এ কথা বলেন তিনি।
বগুড়া-৭ আসনে দলীয় প্রার্থী মোরশেদ মিলটনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষের যত কাজ সব হবে। আমি তো ঘরের ছেলে আবার আসবো, দোয়া করবেন ইনশাআল্লাহ।
বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে শাজাহানপুরে ১০ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে তার গাড়িবহর থামিয়ে গাড়িতে থেকেই বক্তব্য দেন তিনি।
এসময় বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদু্ৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
thebgbd.com/NA