ঢাকা | বঙ্গাব্দ

বেড়েছে এলপি গ্যাসের দাম

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারি, ২০২৬
বেড়েছে এলপি গ্যাসের দাম ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি গ্যাস) গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই সাথে অটোগ্যাসের দামও নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা থেকে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।


রোববার (৪ জানুয়ারি) এই মূল্য ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।


এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দামও প্রতি লিটার ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।


thebgbd.com/NIT