কুমিল্লা দক্ষিণ জেলাভুক্ত ব্রাহ্মণপাড়া উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেডিসিএফ)–এর কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিটি কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এন এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রাতুল এবং সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান–এর অনুমোদনে গঠিত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণপাড়া উপজেলায় সাইবার সচেতনতা বৃদ্ধি, সংগঠনকে আরও সক্রিয় করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেই এই কমিটি গঠন করা হয়েছে।
thebgbd.com/NIT