ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেন নিয়ে মার্কিন-ব্রিটিশ বৈঠক

ইভেট কুপার গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর মার্কিন রাজধানীতে এটি তার প্রথম সফর।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৫
ইউক্রেন নিয়ে মার্কিন-ব্রিটিশ বৈঠক মার্কো ‍রুবিও

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে  যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার আজ সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইভেট কুপার গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর মার্কিন রাজধানীতে এটি তার প্রথম সফর। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে বৈঠক করছেন।


মায়ামিতে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইউক্রেনের প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন পরিকল্পনা নিয়ে কয়েকদিনের আলোচনার পর আজ সোমবারের বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই যুদ্ধ আট দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।


কুপারের ওয়াশিংটন সফরের ঘোষণা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করবেন।’ পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাজ্য একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের চলমান প্রচেষ্টা’ সমর্থন করে।


যুক্তরাজ্য আরও জানিয়েছে, ট্রান্স-অ্যাটলান্টিক মিত্রদের আলোচনায় গাজার পরিস্থিতিকেও গুরুত্ব দেওয়া হবে এবং ‘মার্কিন প্রচেষ্টা যাতে যুদ্ধবিরতি বজায় থাকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় অগ্রগতি হয়’ তা অন্তর্ভুক্ত থাকবে।


সূত্র: এএফপি


এসজেড