ঢাকা | বঙ্গাব্দ

পাক-ভারত পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময়

মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একই সময়ে এই তালিকা বিনিময় করা হয়।
  • অনলাইন ডেস্ক | ০১ জানুয়ারি, ২০২৬
পাক-ভারত পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় পাক-ভারত দ্বন্দ্ব।

নিজেদের মধ্যে সই হওয়া এক চুক্তির আওতায় পারমাণবিক স্থাপনা ও সুযোগ-সুবিধার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নয়াদিল্লি থেকে সিনহুয়া এ খবর জানায়।


মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একই সময়ে এই তালিকা বিনিময় করা হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান একটি দ্বিপক্ষীয় চুক্তির অধীনে এই তালিকা বিনিময় করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী, প্রতিবেশী দেশ দু’টি একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারবে না।


সূত্র: এএফপি


এসজেড