ঢাকা | বঙ্গাব্দ

হাসিনার ফাঁসির রায়, কোথাও নেই আওয়ামী লীগ

২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়নি।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ নভেম্বর, ২০২৫
হাসিনার ফাঁসির রায়, কোথাও নেই আওয়ামী লীগ ছবি : সংগৃহীত।

২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়নি।

রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার হুমকি শোনা গেলেও বাস্তবে ঢাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর তৎপরতা ছিল প্রায় শূন্য। সম্ভাব্য অস্থিরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিকেল পর্যন্ত রাজধানীর যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল, তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ মাঝে মাঝে ঝটিকা মিছিল করলেও শেখ হাসিনার রায় ঘোষণার পর এমন কোনো কর্মসূচি দেখা যায়নি।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের সাজা পেয়েছেন।

thebgbd.com/NA