ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

রোববার দুই সেনা নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর, ২০২৫
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে রোববার গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ইসরাইলের সংসদ নেসেটে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেম  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ‘আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’


ইসরায়েল বলেছে, রোববার হামাসের হামলায় ইসরায়েলি দুই সেনা নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস।


সূত্র: এএফপি


এসজেড