জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে তাকে “আয়না ঘরে” নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালানো হয়েছিল। আন্দোলন থামাতে আন্দোলনের সমন্বয়কদের গুমের হুমকিও দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দিতে এসব কথা বলেন তিনি। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও দুজনকে।
এর আগের দিনে দেওয়া জবানবন্দিতে নাহিদ ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালের একতরফা ডাকসু নির্বাচন এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের দমন-পীড়নের বিস্তারিত তুলে ধরেন।
thebgbd.com/NA