জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রোববার পঞ্চগড়ে লংমার্চে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর মালিককে জবাব দিতে হবে। যারা এটা করছে, তাদের আমরা দেখব। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে লংমার্চ শুরু হয়। এতে এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীর পাশাপাশি পাঁচ শতাধিক মোটরসাইকেল ও পিকআপ বহর নিয়ে অংশ নেন নেতাকর্মীরা।
লংমার্চের সমাপ্তি বক্তব্যে সারজিস আলম আরও বলেন, ‘যখনই চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলব, তখনই বাধা দেওয়া হবে। তবে পঞ্চগড়ের মাটিতে তাদের আর শান্তির ঘুম হবে না। শুধু সময়ের অপেক্ষা। আমরা তাদের কলিজা কত বড়, তা দেখব।’
তিনি ঘোষণা দেন, ‘এর পর থেকে কোনো প্রতিষ্ঠান যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, সেই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না। আপনারা নিজের আখের গোছাতে শুরু করুন।’
এই লংমার্চের মাধ্যমে সারজিস আলম নেতৃত্বে এনসিপি পঞ্চগড় জেলা ও উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট, চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্মের বিরুদ্ধে শক্ত অবস্থান দেখাতে চেয়েছে।
thebgbd.com/BYB