ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানি তালেবানের হামলার দায় স্বীকার

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত আরও হামলা চালানোর হুমকি দিয়েছে টিটিপি।
  • অনলাইন ডেস্ক | ১২ নভেম্বর, ২০২৫
পাকিস্তানি তালেবানের হামলার দায় স্বীকার হামলার পর তোলা ছবি।

ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে আজ মঙ্গলবার দুপুরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।


টিটিপি জানিয়েছে, ‘পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে রায় কার্যকরকারী বিচারক, আইনজীবী এবং কর্মকর্তাদের টার্গেট করা হয়েছে।’ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত আরও হামলা চালানোর হুমকি দিয়েছে টিটিপি। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


হামলার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড