ঢাকা | বঙ্গাব্দ

প্যারিসে দ. আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ উদ্ধার

রাষ্ট্রদূত অবসাদে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০১ অক্টোবর, ২০২৫
প্যারিসে দ. আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ উদ্ধার ইমানুয়েল নকোসিনাথি এমথেথওয়া

ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ আজ মঙ্গলবার একটি হোটেলের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক সংস্কৃতিমন্ত্রী। রাষ্ট্রদূত ইমানুয়েল নকোসিনাথি এমথেথওয়া অবশ্য ‘নাথি মেথওয়া’ নামে বেশি পরিচিত। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা’র ঘনিষ্ঠ ছিলেন।


প্রসিকিউটররা জানান, বহুতল বিশিষ্ট হোটেল ভবনে রাষ্ট্রদূতের কক্ষের জানালা জোর করে খোলা হয়। তাকে হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সী নাথি মেথওয়া ২২ তলায় একটি রুম বুক করেন। রুমটির সুরক্ষিত জানালা জোর করে খোলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপিকে জানিয়েছে, রাষ্ট্রদূত অবসাদে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড