ঢাকা | বঙ্গাব্দ

‘এই মুহূর্তে’ আলোচনা চায় না ইরান

ইরান আপাতত ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি কর্তৃক শুরু করা নিষেধাজ্ঞা পুনর্বহালের ‘পরিণাম এবং প্রভাব’ পরীক্ষা করছে।
  • অনলাইন ডেস্ক | ০৬ অক্টোবর, ২০২৫
‘এই মুহূর্তে’ আলোচনা চায় না ইরান ইরান।

নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার পরিকল্পনা করছে না। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই একথা বলেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


বাকাই বলেন, ‘এই পর্যায়ে আলোচনার জন্য আমাদের কোনও পরিকল্পনা নেই।’ ইরান আপাতত ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি কর্তৃক শুরু করা নিষেধাজ্ঞা পুনর্বহালের ‘পরিণাম এবং প্রভাব’ পরীক্ষা করছে।


সূত্র: এএফপি


এসজেড