ঢাকা | বঙ্গাব্দ

ইরানের ওপর নিষেধাজ্ঞাকে ইসরায়েলের স্বাগত

লক্ষ্য স্পষ্ট, ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া প্রতিরোধ করা। বিশ্বের সবাইকে এই লক্ষ্য অর্জনে সমস্ত উপায় ব্যবহার করতে হবে।
  • অনলাইন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ইরানের ওপর নিষেধাজ্ঞাকে ইসরায়েলের স্বাগত ইসরায়েল

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েল বলেছে, এটি ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচিতে প্রতিশ্রুতি লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া।


জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক বার্তায় বলেছে, ‘এটি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের একটি বড় প্রতিক্রিয়া, বিশেষ করে তাদের সামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে। লক্ষ্য স্পষ্ট, ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া প্রতিরোধ করা। বিশ্বের সবাইকে এই লক্ষ্য অর্জনে সমস্ত উপায় ব্যবহার করতে হবে।’


সূত্র: এএফপি


এসজেড