ঢাকা | বঙ্গাব্দ

বিজয়ের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বিজয়ের বিরুদ্ধে মামলা ফাইল ছবি

দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির বিরুদ্ধে রাজনৈতিক জনসভায় প্রাণহানির ঘটনায় মামলা করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।


জানা গেছে, থালাপতি বিজয় এবং তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সাধারণ সম্পাদক এন আনন্দসহ চারজনের বিরুদ্ধে তামিলনাড়ু পুলিশ মামলা করেছে।


তাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে (তামিলাগা ভেটরি কাজাগাম) টিভিকে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি।


পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, ‘টিভিকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় দ্বিগুণেরও বেশি ছিল।’


এর আগে এক জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে রাজনীতির মাঠেও নায়ক বনে গিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। 


আর শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের নিজ রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) নির্বাচনী জনসভায় পদপিষ্ট হয়ে নিহত হন ৩৯ জন। আহতর সংখ্যা পঞ্চাশের বেশি। এ ঘটনায় নায়ক থেকে রীতিমতো খলনায়ক বনে গেলেন বিজয়। 


এদিকে এ ঘটনার পর এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, এ দুঘর্টনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


thebgbd.com/NIT