ঢাকা | বঙ্গাব্দ

১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত

স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি নাগরিকের মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিতে হবে।
  • অনলাইন ডেস্ক | ১৯ অক্টোবর, ২০২৫
১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত লাশ নিয়ে এসেছে রেড ক্রসের গাড়ি।

ইসরায়েল আরও ১৫ ফিলিস্তিনি নাগরিকের মরদেহ গাজায় ফেরত পাঠিয়েছে। হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে মোট ১৩৫টি মরদেহ হস্তান্তর করা হলো। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি নাগরিকের মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিতে হবে। শুক্রবার রাতে হামাস আরেকজন ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস ৯ জন ইসরাইলি এবং একজন নেপালি ছাত্রের মরদেহ হস্তান্তর করেছে।


সূত্র: এএফপি


এসজেড