আসন্ন দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ারও আহ্বান জানান।
গতবারের থেকে এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত বছর সারাদেশে পূজা যাদপনের জন্য ৪ কোটি টাকা দেওয়া হতো। এবার সরকার সেটা বাড়িয়ে ৫ কোটি টাকা করেছে। এবার পূজা উদযাপনে নিরাপত্তা নির্বিঘ্ন করতে একটি অ্যাপস চালু হয়েছে বলেও জানান তিনি।
thebgbd.com/NIT