ঢাকা | বঙ্গাব্দ

সুয়েইদায় ১ লাখ ২৮ হাজার বাস্তুচ্যুত

সুয়েইদা প্রদেশে এক সপ্তাহ ধরে চলমান গোষ্ঠীগত সহিংসতায় ১ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২০ জুলাই, ২০২৫
সুয়েইদায় ১ লাখ ২৮ হাজার বাস্তুচ্যুত সিরিয়ার নিরাপত্তা বাহিনী।

জাতিসংঘের অভিবাসন সংস্থা রোববার জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রুজ সম্প্রদায়ের এলাকা সুয়েইদা প্রদেশে এক সপ্তাহ ধরে চলমান গোষ্ঠীগত সহিংসতায় ১ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


বেইরুত থেকে এএফপি জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর এক প্রতিবেদনে বলা হয়, সহিংসতা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ৫৭১ জন বাস্তুচ্যুত হয়েছে। এতে আরও বলা হয়, ১৯ জুলাই একদিনেই ৪৩ হাজারের বেশি মানুষ সুয়েইদা প্রদেশ থেকে বাস্তুচ্যুত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড