গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিদের দ্বিতীয় দলকে নিতে রেড ক্রসের একটি বহর যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি জানায় হস্তান্তরটি, ‘দক্ষিণ গাজা উপত্যকার একটি সভাস্থলে অনুষ্ঠিত হবে, যেখানে বেশ ক’জন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে।’
সূত্র: এএফপি
এসজেড