ঢাকা | বঙ্গাব্দ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
  • | ২৫ জুন, ২০২৪
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগ।


ডিএমপি এক বিবৃতিতে জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।


এসময় তাদের হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা, ১৬৮ গ্রাম হেরোইন  ও ৩৪ কেজি ৩৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা হয়েছে।