ঢাকা | বঙ্গাব্দ

হরমুজ মুক্ত করতে সামরিক অভিযান ‘অবাস্তব’

ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘অনেকে হরমুজ সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক মুক্ত করার পক্ষে কথা বলেন। এটি অবাস্তব।’
  • অনলাইন ডেস্ক | ০২ এপ্রিল, ২০২৬
হরমুজ মুক্ত করতে সামরিক অভিযান ‘অবাস্তব’ ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার বলেছেন, জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালীকে ইরানের কবজা থেকে মুক্ত করতে সামরিক অভিযান পরিচালনা বাস্তবসম্মত পদক্ষেপ হবে না। 


সিউল থেকে এএফপি জানায়. দক্ষিণ কোরিয়া সফররত ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘অনেকে হরমুজ প্রণালীকে সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক মুক্ত করার পক্ষে কথা বলেন, যুক্তরাষ্ট্রও কখনো কখনো এমন অবস্থান ব্যক্ত করেছে। এটি অবাস্তব। কারণ এতে অনেক বেশি সময় লেগে যাবে এবং কেউ এই প্রণালী অতিক্রম করতে গেলেই ইরানের বিপ্লবী গার্ডের হুমকির মুখে পড়বে। তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র, এমনকি ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এছাড়াও অন্যান্য ঝুঁকি তো আছেই।’


সূত্র: এএফপি


এসজেড