ঢাকা | বঙ্গাব্দ

ন্যাশনাল ব্যাংক অব কুয়েতের সদর দপ্তর বন্ধ

ব্যাংকটি এক বিবৃতিতে জানায়, ‘সবার নিরাপত্তা ও ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সদর দপ্তর এবং সুবহান শাখা বন্ধ থাকবে।’
  • অনলাইন ডেস্ক | ০১ এপ্রিল, ২০২৬
ন্যাশনাল ব্যাংক অব কুয়েতের সদর দপ্তর বন্ধ ন্যাশনাল ব্যাংক অব কুয়েত।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক মাস পেরিয়ে যাওয়ার পর, উপসাগরীয় অঞ্চলে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে কুয়েতের শীর্ষস্থানীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব কুয়েত রাজধানীতে তাদের সদর দপ্তর দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ব্যাংকটি এক বিবৃতিতে জানায়, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং সবার নিরাপত্তা ও ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করতে আজ বুধবার ও আগামীকাল আমাদের সদর দপ্তর এবং সুবহান শাখা বন্ধ থাকবে।’ রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।


দেশটির বৃহত্তম ব্যাংকগুলোর একটি এনবিকি শিল্পাঞ্চল সুবহানে তাদের একটি শাখাও বন্ধ রেখেছে। এলাকাটি নিরাপত্তা ও সরকারি স্থাপনার জন্য পরিচিত ও বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত। এই বিমানবন্দর ইতোমধ্যেই ইরানের একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড