ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১১

  • অনলাইন ডেস্ক | ৩১ মার্চ, ২০২৬
ইসরায়েলের কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১১ ফাইল ছবি

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত ১১ জন আহত হয়েছেন।


হামলায় তেল আবিব ছাড়াও বিনেই ব্রাক ও পেতা টিকভা শহরে একাধিক স্থানে আঘাত হানার খবর পাওয়া গেছে।


এর আগে একই ধরনের হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: আল জাজিরা


thebgbd.com/NIT