ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত

হুথিদের সম্পৃক্ততায় সংঘাত নতুন জটিলতা পেয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা এ যুদ্ধে প্রভাবিত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও বিস্তৃত মধ্যপ্রাচ্য।

ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। তারা দেশটিতে দুটি হামলার দাবি করেছে। এতে লোহিত সাগর অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


হুথিদের সম্পৃক্ততায় সংঘাত নতুন জটিলতা পেয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা এ যুদ্ধে প্রভাবিত হয়েছে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে হামলা চালায়। এতে শিপিং কোম্পানিগুলোকে ব্যয়বহুল বিকল্প পথ বেছে নিতে হয়।


শনিবার পর্যন্ত তারা এ সংঘাতে সরাসরি জড়ায়নি। হুথিদের এক মুখপাত্র শনিবার বলেন, তারা ইসরায়েলের ‘গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বহর’ নিক্ষেপ করেছে। সৌদি আরব তার তেল রপ্তানির একটি বড় অংশ লোহিত সাগরের মাধ্যমে ঘুরিয়ে দিয়েছে, যাতে হরমুজ প্রণালী এড়ানো যায়। 


সূত্র: এএফপি


এসজেড