ঢাকা | বঙ্গাব্দ

উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি

ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ মার্চ, ২০২৬
উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি মধ্যপ্রাচ্য।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


শুক্রবার এক বিবৃতিতে গার্ডস জানায়, দীর্ঘ ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও ফার্স নিউজে প্রচারিত ওই বিবৃতিতে আরো বলা হয়, বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি রক্ষণাবেক্ষণ স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল।


সূত্র: এএফপি


এসজেড