ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ জ্বালানি তেল মজুদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ, ২০২৬
অবৈধ জ্বালানি তেল মজুদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার ফাইল ছবি

জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। শুক্রবার (২৭ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। অবৈধ মজুদদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে পুরস্কারের ঘোষণা। সচেতন নাগরিকগণকে সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের অনুরোধ করা হয়েছে ।

thebgbd.com/NIT