ঢাকা | বঙ্গাব্দ

কুয়েত বিমানবন্দরে আগুন

ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক যুদ্ধ শুরু হলে কুয়েত বিমানবন্দর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ মার্চ, ২০২৬
কুয়েত বিমানবন্দরে আগুন কুয়েত।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায়। উপসাগরীয় এই রাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ বুধবার এ কথা জানিয়েছে। তবে তারা জানায়, ড্রোন হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।


প্রাথমিক তথ্যের ভিত্তিতে, বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে এই হামলায় কেবল ‘সীমিত’ ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্থাটির মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত জরুরি ব্যবস্থা বাস্তবায়ন করেছে’ এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।


২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক যুদ্ধ শুরু হলে কুয়েত বিমানবন্দর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। ১৪ মার্চ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘একাধিক ড্রোন’ ব্যবহার করে একটি হামলায় বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয় এবং এতে ‘এর রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়’। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ৮ মার্চ ড্রোনগুলো বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে এবং এর আগে একটি যাত্রী টার্মিনালে চালানো হামলায় বেশ কয়েকজন সামান্য আহত হন ও কিছু ক্ষয়ক্ষতি হয়।


সূত্র: এএফপি 


এসজেড