আজ ভোরে কিউবার উপকূলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে মাইসি বন্দরের প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ১১ দশমিক ৬ কিলোমিটার (৭ দশমিক ২ মাইল) গভীরে আঘাত হানে। দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেল অবরোধ অব্যাহত রয়েছে। সোমবারের শুরুতে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের পর কিউবা সবেমাত্র বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার শুরু করেছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। ইমিয়াস ও সান আন্তোনিও দেল সুর শহরে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়ে থাকতে পারে। তথ্য অনুযায়ী জানা গেছে, ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: এএফপি
এসজেড