ঢাকা | বঙ্গাব্দ

৬০টিরও বেশি ড্রোন প্রতিহত সৌদির

সোমবার ভোরে দেশটির আকাশসীমায় প্রবেশ করা ও পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে ৬১টি ড্রোন ভূপাতিত বা আটক করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ মার্চ, ২০২৬
৬০টিরও বেশি ড্রোন প্রতিহত সৌদির সৌদি আরব।

সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করা ৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত বা আটক করার দাবি করেছে দেশটি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে, মধ্যরাত থেকে মোট ৬১টি ড্রোন আটক করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছে, আজ সোমবার ভোরে দেশটির আকাশসীমায় প্রবেশ করা ও পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে মোট ৬১টি ড্রোন ভূপাতিত বা আটক করা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড