ঢাকা | বঙ্গাব্দ

মানামায় শক্তিশালী বিস্ফোরণ

বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা শুরু হওয়ার পর তারা এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৫ মার্চ, ২০২৬
মানামায় শক্তিশালী বিস্ফোরণ বাহরাইন।

বাহরাইনের রাজধানী মানামায় আজ রোববার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরানের অব্যাহত হামলার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটল বলে জানিয়েছেন এএফপি-র দুইজন সাংবাদিক।  খবর বার্তা সংস্থা এএফপি’র।


বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এখন পর্যন্ত এই হামলায় বাহরাইনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিবেশী অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড