ঢাকা | বঙ্গাব্দ

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবি

প্রস্তাবে বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।
  • অনলাইন ডেস্ক | ১২ মার্চ, ২০২৬
উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবি নিরাপত্তা পরিষদ।

উপসাগরীয় দেশগুলোর ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার পরিষদ একটি প্রস্তাব পাস করে বলেছে, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।’


জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৩ ভোটে পাস হওয়া এই প্রস্তাবে (দুইটি দেশ ভোটদানে বিরত ছিল) ‘বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের বিরুদ্ধে ইরানের সমস্ত হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে।’ একই সঙ্গে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচল বন্ধ, বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করার লক্ষ্যে ইরানের যেকোনো পদক্ষেপ বা হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবে। এই নৌপথটি বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সূত্র: এএফপি


এসজেড