ঢাকা | বঙ্গাব্দ

৭ ড্রোন ভূপাতিত সৌদির

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছে, শায়বা তেলক্ষেত্রের দিকে যাওয়া দুটি ড্রোনের পথরোধ ও ধ্বংস করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৬
৭ ড্রোন ভূপাতিত সৌদির সৌদি আরব।

ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ ও তাদের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা চালানোর পর সৌদি আরব বুধবার জানিয়েছে, তারা সাতটি ড্রোন ভূপাতিত করেছে, যা একটি কৌশলগত তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছে, শায়বা তেলক্ষেত্রের দিকে যাওয়া দুটি ড্রোনের পথরোধ ও ধ্বংস করা হয়েছে। পৃথক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, আরও পাঁচটি ড্রোন পথরোধ ও ধ্বংস করা হয়েছে। সৌদি আরবে শায়বা তেলক্ষেত্র বিপুল তেল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে অবস্থিত এবং সৌদি জায়ান্ট আরামকো এটি পরিচালনা করে।


সৌদি আরব জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং প্রিন্স সুলতান এয়ার বেসকে লক্ষ্য করে পৃথক হামলায় সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। ওই ঘাঁটিতে ১ মার্চ একজন মার্কিন সেনা আহত হয় এবং এক সপ্তাহ পর মারা যায়।


সংযুক্ত আরব আমিরাত বুধবার ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা জানিয়েছে। উপসাগরীয় রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলা করেছে। তবে, হামলার লক্ষ্য বা অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।


সূত্র: এএফপি


এসজেড