ঢাকা | বঙ্গাব্দ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৬
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির সৌদি আরব।

ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যাচ্ছে। সৌদি আরব আজ জানিয়েছে, তারা একটি বিমান ঘাঁটি এবং দেশের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে চালানো পৃথক হামলার সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তারা অন্য এক পোস্টে জানায়, পূর্বাঞ্চলের দিকে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।’


প্রিন্স সুলতান বিমান ঘাঁটি আল খারজ প্রদেশে অবস্থিত। মার্চের ১ তারিখে একটি হামলায় এখানে একজন মার্কিন সৈনিক আহত হয় এবং এক সপ্তাহ পরে মারা যায়। মন্ত্রণালয় পৃথক এক টুইটে জানিয়েছে,  সৌদি আরবের বাহিনী আরও  নয়টি ড্রোনও প্রতিহত করেছে। এদের মধ্যে পাঁচটি ড্রোন দেশের আল খারজ প্রদেশের পূর্ব দিকে ধ্বংস করা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড