ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে ১ দিনে বাস্তুচ্যুত লক্ষাধিক

বৈরুত থেকে জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, বাস্তুচ্যুতির এই হার ২০২৪ সালের তুলনায় বেশি।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৬
লেবাননে ১ দিনে বাস্তুচ্যুত লক্ষাধিক লেবানন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মাত্র ২৪ ঘণ্টায় লেবাননের অভ্যন্তরে নতুন করে ১ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জাতিসংঘের শরণার্থী সংস্থার লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, আজ পর্যন্ত লেবাননে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ (লেবানন) সরকারের অনলাইন প্ল্যাটফর্মে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন  এবং এটি মাত্র এক দিনে ১ লাখ বৃদ্ধির ঘটনা। বৈরুত থেকে জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, বাস্তুচ্যুতির এই হার ২০২৪ সালের তুলনায় বেশি।


সূত্র: এএফপি


এসজেড