ঢাকা | বঙ্গাব্দ

‘আমার অনুমোদন ছাড়া নতুন নেতা টিকবেন না’

ট্রাম্প বলেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।’
  • অনলাইন ডেস্ক | ০৯ মার্চ, ২০২৬
‘আমার অনুমোদন ছাড়া নতুন নেতা টিকবেন না’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। তেহরান নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এমন সময় এ মন্তব্য এসছে।


তেহরান থেকে এএফপি জানায়, যুদ্ধের নবম দিনে ইরানের ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভার তিন সদস্য জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে, তবে কয়েক ঘণ্টা পরও তার নাম ঘোষণা করা হয়নি। পরিষদের সদস্য হোসেইন রেদাভি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে প্রকাশ্যে ও সরাসরি বৈঠক করা উপযুক্ত মনে করা হয়নি, তবে ভোট সংগ্রহ সম্পন্ন হয়েছে। অনেকেই ধারণা করছেন, খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হতে পারেন।


এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেওয়ার দাবি করেন এবং মোজতবা খামেনিকে ‘দুর্বল’ বলে আখ্যা দেন। রোববার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।’


তবে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি বলেন, নতুন নেতা নির্বাচন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের উচিত চলমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচলের মানুষের কাছে ক্ষমা চাওয়া।


সূত্র: এএফপি


এসজেড