স্বপ্নটা পূরণ হলো না এবারও, ছুঁয়ে দেখা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা। সেই ২০২১ সালে প্রথমবার ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড, সেবার স্বপ্নভঙ্গ হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর এবার দ্বিতীয়বারের মতো ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেয়েও তা হাতছাড়া হয়ে গেলো, এবার স্বপ্নভঙ্গ হলো ভারতের বিপক্ষে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি কিউইরা। স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ২৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থামে মাত্র ১৫৯ রানে। আর তাতেই ৯৬ রানের বিশাল জয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। আর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার রেকর্ডও গড়লো টিম ইন্ডিয়া।
বিস্তারিত আসছে...