শক্তিশালী সংলাপ—আমি শাহজাহান ইসলাম নূর। বাংলাদেশি মুসলমান। মনে রাইখো। দর্শকের অনুমান, সিনেমায় থাকবে আফরান নিশোর এক দুর্বিষহ যাত্রারর গল্প।
প্রযোজনা প্রতিষ্ঠান চরকি তাদের ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, মনে রাইখো! দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি’র চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতরে।
টিজারটি দেখে নেটিজেনদের মন্তব্য ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী দেখে একজন মন্তব্য করেছেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটি। টিজারের রহস্যময় ও আবেগঘন দৃশ্য দেখে আরেকজন লিখেছেন, চোখে পানি এনে দিলো। আফরান নিশোর অভিনয়ের মুন্সিয়ানা দেখে এক ভক্তের মন্তব্য, অভিনয় দেখাবে নিশো, আবার কেউ পরিচালককে উদ্দেশ্য করে লিখেছেন, কী দেখাইলা বস!।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে এবং বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। চলচ্চিত্রটিতে আফরান নিশো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী এবং ডলি জহুর।
thebgbd.com/NIT