ঢাকা | বঙ্গাব্দ

বাগদাদ বিমানবন্দরে নতুন ড্রোন হামলা

একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ‘বিমানবন্দরে ধারাবাহিক হামলা হয়েছে।’
  • অনলাইন ডেস্ক | ০৭ মার্চ, ২০২৬
বাগদাদ বিমানবন্দরে নতুন ড্রোন হামলা ইরাক।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার মধ্যরাতের ঠিক পর বাগদাদ বিমানবন্দর  কমপ্লেক্স লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। এই কমপ্লেক্সে একটি সামরিক ঘাঁটি এবং মার্কিন কূটনৈতিক স্থাপনা রয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।


একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ‘বিমানবন্দরে ধারাবাহিক হামলা হয়েছে। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।’ বিমানবন্দরে ড্রোন হামলার পর আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে আরেকটি নিরাপত্তা সূত্র।


সূত্র: এএফপি


এসজেড