ঢাকা | বঙ্গাব্দ

তেহরান দূতাবাস থেকে নারী-শিশুদের সরিয়েছে রাশিয়া

সংবাদ সংস্থা তাস রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর বরাত দিয়ে জানিয়েছে, ‘মূল কর্মীরা’ দূতাবাসে অবস্থান করছেন।
  • অনলাইন ডেস্ক | ০৫ মার্চ, ২০২৬
তেহরান দূতাবাস থেকে নারী-শিশুদের সরিয়েছে রাশিয়া রাশিয়া।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে রাশিয়া তেহরানে তাদের দূতাবাস থেকে নারী ও শিশুদের সরিয়ে নিয়েছে বলে বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, ৩-৪ মার্চ আমরা আমাদের নারী ও শিশুদের রাশিয়ায় সরিয়ে নিয়েছি। মোট সংখ্যা ছিল ১০০ জনেরও বেশি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর বরাত দিয়ে জানিয়েছে, ‘মূল কর্মীরা’ দূতাবাসে অবস্থান করছেন।


সূত্র: এএফপি


এসজেড