ঢাকা | বঙ্গাব্দ

ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস তুরস্কে

এক তুর্কি কর্মকর্তা এএফপি’কে জানান, ক্ষেপণাস্ত্রটি ‘গ্রিক সাইপ্রাসের একটি ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়, কিন্তু এটি পথভ্রষ্ট হয়ে পড়ে।’
  • অনলাইন ডেস্ক | ০৫ মার্চ, ২০২৬
ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস তুরস্কে তুরস্ক।

ইরান থেকে ছোঁড়া এবং ইরাক ও সিরিয়া হয়ে তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসরমান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার তুর্কি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে একে মোকাবিলা ও নিষ্ক্রিয় করা হয়েছে।’ মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুর কথা জানায়নি। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান প্রতিশোধ হিসেবে পুরো অঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানছে।


নাম প্রকাশ না করার শর্তে একজন তুর্কি কর্মকর্তা এএফপি’কে জানান, ক্ষেপণাস্ত্রটি ‘গ্রিক সাইপ্রাসের একটি ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়, কিন্তু এটি পথভ্রষ্ট হয়ে পড়ে।’ কর্মকর্তারা জানান, সিরিয়া সীমান্তের কাছে দক্ষিণ তুরস্কের দর্তেওল জেলায় কিছু ধ্বংসাবশেষ পড়েছে। এগুলো আকাশে ‘হুমকি’ নিষ্ক্রিয় করতে ব্যবহৃত ইন্টারসেপ্টরের অংশ বলে শনাক্ত করা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সূত্র: এএফপি


এসজেড