ঢাকা | বঙ্গাব্দ

ইরানে এ পর্যন্ত নিহত ৭৮৭

শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে ১ হাজারেরও বেশি আঘাত হানা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৩ মার্চ, ২০২৬
ইরানে এ পর্যন্ত নিহত ৭৮৭ ইরান।

ইরানে হামলা শুরুর পর থেকে দেশজুড়ে এখন পর্যন্ত ৭৮০ জনের বেশি নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সংস্থাটির দেওয়া হতাহতের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।


রেড ক্রিসেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অভিযান পরিচালনাকারী দলগুলোর মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে দুঃখজনকভাবে এই সব হামলায় এখন পর্যন্ত ৭৮৭ জন ইরানি শহীদ হয়েছেন। সংস্থাটি আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে ১ হাজারেরও বেশি আঘাত হানা হয়েছে।


মঙ্গলবার তেহরানের পৃথক স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন। একই সময়ে ইরানি গণমাধ্যমে রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর জানানো হয়।


সূত্র: এএফপি


এসজেড