ঢাকা | বঙ্গাব্দ

পদত্যাগের পর যা বললেন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেনসহ সব কমিশনার পদত্যাগ করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০২৬
পদত্যাগের পর যা বললেন দুদক চেয়ারম্যান সংগৃহীত

সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যান মো. আবদুল মোমেন বলেছেন, কোন চাপে নয়, নতুন সরকারের একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাই সূযোগ করে দিতেই এই পদত্যাগ। আশা করি তারা যোগ্য কাউকে নিয়োগ দিবে।


এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেনসহ সব কমিশনার পদত্যাগ করেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।




অন্য দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।


এর আগে সচিবালয়ে আসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনাররা। দুপুর ২টা ৩৬ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা গেছে। ১০ মিনিটের মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যান।




thebgbd.com/AR