ঢাকা | বঙ্গাব্দ

উপসাগরে ইরানের হামলা ‘বেপরোয়া’

বেসামরিক জনগণ ও যেসব দেশ সংঘাতে জড়িত নয় তাদের লক্ষ্য করে হামলা চালানো বেপরোয়া ও অস্থিতিশীল আচরণ।
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৬
উপসাগরে ইরানের হামলা ‘বেপরোয়া’ মধ্যপ্রাচ্য।

 যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্ররা রোববার উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাবে মার্কিন সেনা মোতায়েন থাকা ওই দেশগুলোয় আঘাত হানে তেহরান। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ বিবৃতিতে জানায়, ‘বেসামরিক জনগণ ও যেসব দেশ সংঘাতে জড়িত নয় তাদের লক্ষ্য করে হামলা চালানো বেপরোয়া ও অস্থিতিশীল আচরণ।’


সূত্র: এএফপি


এসজেড