ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য থেকে কর্মী প্রত্যাহার করছে ইইউ

কালাস বলেন, ইইউ নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমাদের কনস্যুলার নেটওয়ার্ক পুরোপুরি সক্রিয় রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে কর্মী প্রত্যাহার করছে ইইউ কায়া কালাস।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শনিবার জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্য থেকে অপ্রয়োজনীয় কর্মীদের প্রত্যাহার করছে। ইইউ সাম্প্রতিক ঘটনাবলিকে ‘বিপজ্জনক’ আখ্যায়িত করেছে। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইইউর শীর্ষ কূটনীতিক কায়া কালাস লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যজুড়ে সাম্প্রতিক ঘটনাবলি বিপজ্জনক। ইরানের শাসনব্যবস্থা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি, পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’


বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন অগ্রাধিকার উল্লেখ করে কালাস জানান, তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং অঞ্চলের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কালাস বলেন, ইইউ নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমাদের কনস্যুলার নেটওয়ার্ক পুরোপুরি সক্রিয় রয়েছে। অগুরুত্বপূর্ণ ইইউ কর্মীদের অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড