ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত

জালালাবাদ শহরের ষষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং পাইলটকে আটক করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত পাকিস্তান।

আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় ওই বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে শনিবার জানিয়েছে আফগান সেনাবাহিনী ও পুলিশ। স্থানীয় বাসিন্দারা এএফপি’কে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই ওই পাইলট প্যারাসুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং পরে তাকে আটক করা হয়। জালালাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরের ষষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে।’ পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী নিশ্চিত করেছেন, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলটকে জীবিত অবস্থায় বন্দি করা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড