ঢাকা | বঙ্গাব্দ

আকাশসীমা রক্ষায় জর্ডান বিমানবাহিনীর টহল

লক্ষ্য হলো, জর্ডানের আকাশ সীমার নিরাপত্তা বজায় রাখা ও যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ নিশ্চিত করা।
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
আকাশসীমা রক্ষায় জর্ডান বিমানবাহিনীর টহল জর্ডান।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা ও জননিরাপত্তা রক্ষায় শনিবার বিশেষ বিমান মহড়া বা ‘সর্টি’ পরিচালনা করেছে জর্ডানের সামরিক বাহিনী। আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


আম্মানে সাইরেনের শব্দ পাওয়ার পর সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, ‘দেশের বিভিন্ন এলাকার আকাশে যে শব্দ শোনা যাচ্ছে, তা রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্সের বিমানের। এ সব বিমান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই উড়ছে। এই উড্ডয়নগুলো মূলত আকাশপথে নজরদারি ও তল্লাশি অভিযানের অংশ। এর লক্ষ্য হলো, জর্ডানের আকাশ সীমার নিরাপত্তা বজায় রাখা ও যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ নিশ্চিত করা।’


সূত্র: এএফপি


এসজেড