বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ‘জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।’
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘সরকারের ভালো কাজে পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনো অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে রুখে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তাহলে ৫ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি আরও বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে এর ক্ষতি ভোগ করবে দেশের প্রায় ১৮ কোটি মানুষ।
thebgbd.com/NA