ঢাকা | বঙ্গাব্দ

সুদানের শহর দখলের দাবি আরএসএফের

সুদানের যৌথ বাহিনী ২০২৩ সালের এপ্রিল মাস থেকে আরএসএফের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সুদানের শহর দখলের দাবি আরএসএফের সুদান।

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গতকাল শনিবার জানিয়েছে যে, তারা চাদ সীমান্তে আল-টিনা শহরটি দখল করেছে। আরএসএফ দেশটির নিয়মিত সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


পূর্বে এই শহরটি সেনাবাহিনীর মিত্র যৌথ বাহিনীর দখলে ছিল বলে ধারণা করা হচ্ছে। সুদানের যৌথ বাহিনী ২০২৩ সালের এপ্রিল মাস থেকে আরএসএফের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। ‘আরএসএফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির সঙ্গে এক ভিডিও শেয়ার করেছে, যাতে দেখা যায় তাদের কিছু যোদ্ধা ‘আল-টিনা জেলা’ লেখা ব্যানারের নিচে উল্লাস করছে।’


সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি, তবে দারফুরের সেনা-পন্থী গভর্নর মিন্নি মিন্নাউই ‘নিরপরাধদের বিরুদ্ধে বারবার অপরাধমূলক আচরণের সূচনা করেছেন’ বলে নিন্দা জানিয়েছেন। সুদানের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ১০ লাখ লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে, যা জাতিসংঘের মতে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটি।


বৃহস্পতিবার, সুদানের ওপর জাতিসংঘের স্বাধীন তথ্য-অনুসন্ধান মিশন বলেছে, গত অক্টোবরে দারফুর কেন্দ্র এল-ফাশারে আরএসএফের আক্রমণ গণহত্যার লক্ষণ বহন করে।এল-ফাশারের পতনের পর থেকে আধাসামরিক বাহিনী চাদ সীমান্তের কাছে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে এবং গত বছরের শেষে দুই চাদীয় সেনা নিহত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড